রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

হাসপাতালে এলেন সাপ নিয়ে...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চারোল ইউনিয়নের মইনুল ইসলাম বস্তায় করে সাপ নিয়ে হাসপাতালে চলে আসেন। গতকাল শনিবার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে উঠানে কাজ করার সময় তার পায়ে কামড় দেয় সাপটি। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেন। এক দিনের চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন।

মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা মইনুল ইসলাম বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম। তবে বুঝে গিয়েছিলাম, হাসপাতালে না গেলে জীবন বাঁচানো মুশকিল। তাই সাপটিকেও নিয়ে গিয়েছিলাম, যেন ডাক্তাররা সহজে বুঝতে পারেন, কোন সাপ কামড়েছে।’

আজ রোববার বিকেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম ফুয়াদ বলেন, বর্ষা শুরু হওয়ায় জেলাজুড়ে সাপের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মোট ছয়জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ভর্তি হন। বর্ষা ও শরৎকালে এ সংখ্যা দ্বিগুণ হয়। তাই অনুরোধ করছি, সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসুন। ঝাড়ফুঁক করলে জীবনহানির ঝুঁকি বেড়ে যায়।’

বিষধর সাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250