রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মা-বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় সময় কাটাচ্ছেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির দুই যমজ সন্তান সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। সেখানেই বলিউড অভিনেতা আমিরের সঙ্গে দেখা হয়ে গেল দিব্য জ্যোতির। মুহূর্তটি ধরে রাখতে দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দিব্যর মা অভিনেত্রী শাহনাজ খুশি।

ফেসবুকে শাহনাজ খুশির শেয়ার করা ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। আর আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পায়জামা।

স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তার কাজের কথা। শ্যাম বেনেগালের সঙ্গে কাজের কথা শুনে দিব্যর পিঠ চাপড়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আমির। ফেসবুকে এমনটাই জানালেন শাহনাজ খুশি।

ফেসবুকে শাহনাজ খুশি লেখেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব‍্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা, মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স‍্যারের সঙ্গে কাজের কথা শুনে অত‍্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করা! কারণ বেনেগাল স‍্যারের তিনিও অতিশয় ভক্ত এবং তার জন‍্য গর্বিতও।’

সবশেষে খুশি লেখেন, ‘অচেনা-অখ‍্যাত একজন শিল্পীর প্রতি তার মতো একজন শিল্পীর এমন বিনয় নিশ্চয় দিব‍্যর জন‍্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’

জে.এস/

আমির খান দিব্য জ্যোতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250