মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

শ্রীদেবীর মেয়েরা মায়ের সিনেমা দেখার অনুমতি পাননি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তারই পথ ধরে এখন তার মেয়েরাও বলিউডে জনপ্রিয় হয়ে উঠছেন। জানভী কাপুর এরইমধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছেন কয়টি সিনেমা দিয়ে। ছোট মেয়ে খুশি কাপুরও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন।

মায়ের মতোই দুই কন্য অভিনেত্রী হয়ে উঠার সুযোগ পেলেও কখনো তারা সিনেমার দেখার সুযোগ পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি কাপুর এই অজানা তথ্যই প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীদেবী মা হিসেবে কেন তাদেরকে তার সিনেমা দেখতে দিতেন না সেই কারণও।

খুশি ‘লাভেপ্যা’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। সম্প্রতি সেই ছবির প্রচারণার জন্য ভিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন খুশি। সেখানেই তিনি মাকে নিয়ে অজানা কথাগুলো প্রকাশ্যে আনেন।

আরও পড়ুন: মাঘের সকালে উষ্ণতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

খুশি বলেন, ‘আমার মা আমাদের দুই বোনকে কখনো তার সিনেমাগুলো দেখার অনুমতি দিতেন না। মা লজ্জা পেতেন। তাই আমি আর জানভী আমাদের রুমে বসে সেগুলো গোপনে দেখতাম। আমরা অনেক সিনেমা দেখেছি, কিন্তু সবই গোপনে।’

খুশি তার মায়ের সম্পর্কে আরও বলেন, ‘মা যেখানেই যেতেন তিনি শালীনতায় নিজেকে অনন্য করে প্রস্তুত করতেন। এটা আমার খুবই ভালো লাগতো। আমি মুগ্ধ হয়ে মাকে দেখতাম।’

এসি/কেবি


শ্রীদেবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250