রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

বাংলাদেশ-আমেরিকা সিরিজ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জুনের ১লা তারিখ থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ মঙ্গলবার(২১শে মে)।

বাংলাদেশ সময় রাত ৯টায় ডালাসের প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে এই ভেন্যুতে ম্যাচও খেলবে টিম টাইগার্স। তবে এই সিরিজ সরাসরি কোন চ্যানেলে খেলা যাবে সেটি গতকাল দুপুর পর্যন্তও নিশ্চিত ছিল না।

আরো পড়ুন : ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখা হয় না : মাশরাফী

অবশ্য রাত নাগাদ মিলেছে সুখবর। গণমাধ্যমকে বিসিবি কর্মকর্তা তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, যে ভাবেই হোক সরাসরি দেখা যাবে এই সিরিজ। পরে রাতেই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে পরিস্কার করা হয় খেলা দেখার চ্যানেল সম্পর্কে। সরাসরি নাগরিক টিভিতে দেখা যাবে খেলা। এছাড়া অনলাইন প্লাটফর্ম হিসেবে দেখা যাবে টফি অ্যাপে।

আগামী ২রা জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫শে মে হবে সিরিজের ম্যাচগুলো।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ই জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ই জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ই জুন নেদারল্যান্ডস এবং ১৭ই জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

এস/ওআ


টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-আমেরিকা সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অগণতান্ত্রিক নির্বাচনের’ ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250