সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

স্রষ্টায় বিশ্বাস করি, তিনি মনে করেছেন ৭০ লাখ টাকা যথেষ্ট: লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

প্রশ্নের মাঝপথেই থামিয়ে দিলেন লিটন দাস। উল্টো সাংবাদিকদের কাছে তারই একটা প্রশ্ন—নিলামে তাকে কি ৭৫ লাখ টাকায় নেয়নি রংপুর রাইডার্স? উত্তরটা এল না–সূচক। জানানো হলো, গত ৩০শে নভেম্বর বিপিএল নিলামে তাকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর।

বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক স্বাভাবিকভাবেই একটু হতাশ হতে পারতেন। কিন্তু সঠিক অঙ্কটা শোনার পর মুখে চওড়া হাসি নিয়ে বললেন, ‘আপনারা বাড়িয়ে দেন ৫ লাখ…।’

১২ বছর পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার সরাসরি চুক্তি করেছেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ব্যতিক্রম ছিলেন লিটন দাস।

মোহাম্মদ নাঈমের সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নাঈমের দাম উঠেছে ১ কোটি ১০ লাখে। লিটনকে ৭০ লাখেই নিয়েছে রংপুর। তার চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয়ও—৯২ লাখ টাকায় তাকে কিনেছে একই ফ্র্যাঞ্চাইজি।

চট্টগ্রামের সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হলো, নিলামে প্রত্যাশিত দাম পেয়েছেন কি না। জবাবে তিনি বললেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি স্রষ্টায় বিশ্বাস করি। যদি কখনো তিনি চান আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।’

সংবাদ সম্মেলনের সেটিই ছিল শেষ প্রশ্ন। চেয়ার ছেড়ে ওঠার পর আবার তাকে জিজ্ঞেস করা হলো—কোটিপতি হতে না পারার আফসোস নেই? লিটন হাসিমুখে উত্তর দিলেন, ‘আমি তো বললাম স্রষ্টায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।’

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250