ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন যখন ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান তখন বিরোধী দল জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ জানান।
এ সময়তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’–সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।
রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
আজ বৃহস্পতিবার (১২ই মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে বৈঠকের সভাপতির নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো সংসদে বক্তব্য রাখেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সংসদের প্রথম বৈঠকের সভাপতি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।
খবরটি শেয়ার করুন