শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

জ্যেষ্ঠ  সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সদ্য বিদায় নেওয়া ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ৭ই মার্চকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দিয়েছিল। অথচ জাতীয় চা দিবসের মতো দিবস তালিকায় থাকলেও ৭ই মার্চের ভাষণকে তারা গুরুত্ব দেয়নি। তিনি বলেন, সরকার অনেক কাজ করেছে—কিছু হয়তো ভালো কাজও থাকতে পারে, তবে নানা অপকর্মের ঘটনাও এখন সামনে আসছে।    

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে মাসুদ কামাল এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা কীভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, এমনকি কারো কারো বিরুদ্ধে অন্যের বাড়ি ভেঙে নিজের বাড়ির জন্য প্রশস্ত রাস্তা তৈরি করার মতো ঘটনাও বলা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রায় ১৮ মাস তারা ক্ষমতায় দাপটের সঙ্গে ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব ঘটনা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন উঠছে—যে ঘটনাগুলো সামনে আসছে, সেগুলো কি সত্যিই ওই সরকারের নিরপেক্ষতা প্রমাণ করছে?

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250