শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

৭৯ বছরের শরিফ আহমেদ। তিন দশক ধরে তাকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। সেই শরিফই আচমকা গ্রামের বাড়িতে ফিরে এসে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এসআইআর প্রক্রিয়ার জন্য নথি জমা দেওয়ার প্রয়োজন হওয়ায় এই অপ্রত্যাশিত পুনর্মিলন সম্ভব হয়েছে।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলি শহরের মহল্লা বলরাম এলাকার। শরিফের প্রথম স্ত্রী ১৯৯৭ সালে মারা যান। তার মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শরিফ পশ্চিমবঙ্গে চলে যান। তথ্যসূত্র: এনডিটিভি।

কিছুদিন পরিবারের সঙ্গে ল্যান্ডলাইন ফোনের মাধ্যমে যোগাযোগ রাখলেও ধীরে ধীরে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা পশ্চিমবঙ্গে তার দেওয়া ঠিকানায় শরিফকে বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। 

চলমান এসআইআর প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য এই বৃদ্ধ দুই দিন আগে খাতাউলিতে তার পৈতৃক বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্য শরিফের আকস্মিক আবির্ভাবে সবাই হতবাক। তবে তিনি বাড়ি ফেরায় তার আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আনন্দও লক্ষ করা গিয়েছে।

প্রায় তিন দশক পর শরিফ আহমেদ জানতে পারেন যে, গত ২৮ বছরে তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গিয়েছেন।

শরিফ আহমেদের ভাগ্নে মোহাম্মদ আকলিম জানান, পরিবার প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে পশ্চিমবঙ্গর বিভিন্ন জায়গায় (খড়গপুর ও আসানসোল) তাকে খুঁজেছে, কিন্তু কোনো সন্ধান পায়নি। যখন খবর আসে যে শরিফ ফিরে এসেছেন, তখন পরিবার প্রথমে তা বিশ্বাস করতে পারছিল না।

শরিফের আগমনে বাড়িতে ভিড় জমে যায়, মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন এবং দূরের আত্মীয়েরা ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন।

শরিফ আহমেদ জানান, ১৯৯৭ সালে তার দ্বিতীয় বিয়ের সময় সীমিত আর্থিক সংস্থান এবং যোগাযোগের অসুবিধার কারণে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন। তবে এখন শুধু সরকারি নথিপত্রের প্রয়োজনেই তিনি ফিরে এসেছেন, এরপর তিনি ফের ফিরে যাবেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার পর শরিফ এখন পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন। এ রাজ্যেই তিনি প্রায় তিন দশক ধরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছেন।

জে.এস/

শরিফ আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250