মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় শপিং মলে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

উত্তরা পশ্চিম থানার করা ওই মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সজল আহমেদ রুবেল ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর দাস। তারা আজ সোমবার (১৬ই মার্চ) রাতে সুখবর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে গতকাল রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে এক রিকশাচালকের সঙ্গে নিরাপত্তাকর্মীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে রিকশাচালককে মারধরের ঘটনা ঘটে।

পরে রিকশাচালককে হত্যা করে মার্কেটের ভেতরে লাশ গুম করার গুজব ছড়িয়ে মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের সঙ্গে রিকশাচালকদের দফায় দফায় সংঘর্ষ এবং মার্কেটে হামলা-লুটপাটের ঘটনা ঘটে।

পরে উত্তরা পশ্চিম থানার এসআই সজল আহমেদ রুবেল আজ সকালে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনক আসামি করে মামলা করেন।

এসআই রুবেল বলেন, ‘গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলায় আমিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় আহত কনস্টেবল সাইফুলের ছয়টি সেলাই লেগেছে। আমার মাথায়, চোখে ও ঘাড়ে আঘাত লেগেছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।’

এসআই রুবেল আরও বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই মামলায় গতকাল রাতে আটক করা পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

অপর দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দীপঙ্কর দাস বলেন, মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আজকেই আদালতে চালান করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আশিক মিয়া (২৫), পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মো. দাইমুল (৩২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রশিদ (৪৮), রংপুরের পীরগাছা উপজেলার গুলজার হোসেন (৪৫) ও ভোলার দৌলতখান উপজেলার মো. সিরাজ (৩৩)। তারা সবাই বর্তমানে রাজধানীর তুরাগের বিভিন্ন এলাকায় বসবাস করেন।

এদিকে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম।

এ সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছে। রিকশাচালককে মেরে লাশ আটকে রেখেছে—এমন গুজব ছড়িয়ে তারা (দুষ্কৃতকারীরা) এখানে তাণ্ডবলীলা চালিয়েছে। গুজবকে কাজে লাগিয়ে কোনো একটি কুচক্রী মহল মার্কেটে লুটপাট করার অপচেষ্টা করেছে। একটা গ্রুপের উদ্দেশ্যই ছিল লুটপাটের। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

রাজধানীর উত্তরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250