মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

দীপিকার অনেক আগে মা হয়েছি, কোনো সমস্যা ফেস করিনি: শুভশ্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত ইমেজ দিয়ে দর্শক হৃদয়ে জায়গায় করে নিয়েছেন। তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। 

সম্প্রতি বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন, ঠিক সেই সময়েই টালিউডের শুভশ্রী গাঙ্গুলি বলেন, দীপিকার অনেক আগেই আমি মা হয়েছি। এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছি।

টালিউডে দৈনিক ২০ ঘণ্টা কাজ প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিউডের পার্থক্য তুলে ধরেন। তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তিনি বলেন, যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তাহলে আমি বলব—কোনো দিন কোনো সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।

শুভশ্রী গাঙ্গুলি বলেন, আর মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিউডে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা কেউ-ই তেমন সুযোগ-সুবিধা পান না। সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়।

তিনি বলেন,  সবাই জানেন—আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করে থাকি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্তাবলি অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক ও প্রযোজকেরা। আমি দিনে একটা নির্দিষ্ট সময় কাজ করি। তা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনো কাজ থেকে বাদ পড়েছি—এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।

জে.এস/

দীপিকা পাডুকোন শুভশ্রী গাঙ্গুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250