বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

মহাকাশে হচ্ছে রেস্টুরেন্ট, খেতে খরচ ৫ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

পৃথিবীর নানা প্রান্তে নানা রকম রেস্টুরেন্ট আছে। পানির নিচে, পাহাড়ের চূড়ায়, এমনকি গাছের উপরে রেস্টুরেন্টের কথা আমরা শুনেছি। তবে এবার খেতে যেতে পারবেন মহাকাশে। 

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বায়ুমণ্ডলের একটি স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে তৈরি হতে চলেছে নতুন একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট খেতে আপনার খরচ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

‘স্পেস ভিআইপি’ নামের একটি মহাকাশ ভ্রমণ সংস্থা এমন উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালে মহাকাশে এই রেস্টুরেন্টের দরজা খুলবে। রেস্টুরেন্টের রন্ধনশিল্পী হিসেবে যারা থাকবেন তাদের নেতৃত্বে থাকবেন ‘মিশেলিন স্টার’ পাওয়া ডেনিশ শেফ রসমস মুঙ্ক।  

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী বছরের শেষের দিকে যাত্রা শুরু করার সময় বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ স্পেসশিপ নেপচুনে শেফ মুঙ্ক তার খাবারের ব্যবস্থা করবেন।

স্পেসশিপ নেপচুন রকেট নয় বরং একটি ক্যাপসুল। যা স্পেসবেলুন খুব ধীরে ধীরে চালানো হয়। এই রেস্টুরেন্টের মেনু নিয়ে আপাতত গবেষণা চলছে। রেস্টুরেন্টে ওয়াইফাই এর ব্যবস্থা থাকবে। এখান থেকে চাইলে ভিডিও কলও করা সম্ভব।

স্পেস ভিআইপির এক কর্মীর ভাষ্য, কোন ধরনের খাবার থাকবে, সেটা এখনও ঠিক করা হয়নি। কিন্তু পুরো বিষয়টির মতোই খাবারের প্রতিটি পদ সুস্বাদু হবে এবং তাতে নিশ্চিতভাবে নতুনত্ব থাকবে।

ওআ/ আই. কে. জে/ 

রেস্টুরেন্টে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250