রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

থাইল্যান্ডে রাজতন্ত্রের অবমাননার মামলায় খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশটির রাজতন্ত্রের অবমাননা–সংক্রান্ত আলোচিত মামলায় খালাস পেয়েছেন। শুক্রবার (২২শে আগস্ট) থাইল্যান্ডের একটি আদালত তাকে খালাস দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, থাকসিনকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। থাকসিন সাংবাদিকদের বলেন, ‘মামলাটি খারিজ হয়ে গেছে।’ খবর রয়টার্সের।

আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরও বিতর্কিত ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের রাজনীতিতে এখনো বেশ প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে রাজতন্ত্র অবমাননা–সংক্রান্ত গুরুতর অভিযোগ আনা হয়েছিল। ২০১৫ সালে স্বেচ্ছানির্বাসনে থাকা অবস্থায় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই মামলা হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারত।

থাই সংবিধানে রাজাকে ‘অত্যন্ত শ্রদ্ধাভাজন’ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আর রাজতন্ত্রপন্থীদের কাছে প্রাসাদ একটি পবিত্র জায়গা। রাজতন্ত্রপন্থী সেনাবাহিনীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থাকসিনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। ওই সেনারাই ২০০৬ সালে থাকসিন আর ২০১৪ সালে তার বোন ইংলাক সিনাওয়াত্রাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিল।

থাইল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোয় বিতর্কিত আইনের আওতায় হওয়া ২৮০টির বেশি মামলার মধ্যে থাকসিনের মামলাটি সবচেয়ে আলোচিত। অধিকারকর্মীদের মতে, ভিন্নমতাবলম্বীদের চুপ করাতে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতা থেকে দূরে রাখতে রক্ষণশীলরা বিতর্কিত এ আইনের অপব্যবহার করে থাকেন। তবে রাজতন্ত্রপন্থীরা বলেন, রাজা ও রাজপরিবারের সুরক্ষার জন্য এই আইন প্রয়োজন।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাকসিন সিনাওয়াত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250