বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

রাজশাহীর জন্য সুখবর দিলেন বিসিবির সভাপতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা বিসিবির সভাপতির। ছবি: বিসিবি

আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোর মুখ দেখেনি বললেই চলে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি। এ জন্য বিকেন্দ্রীকরণ কৌশল হাতে নিয়েছেন তিনি। আজ রোববার (২২শে জুন) তিনি জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করার কথা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদমাধ্যমকে বুলবুল এ সব কথা বলেন। 

প্রিমিয়ার লিগ চালু করা প্রসঙ্গে বিসিবির সভাপতি বলেন, ‘আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণ) করতে চাই। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝে-মধ্যে। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট সক্রিয়তা আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।’

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250