বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

এশিয়া কাপে বাংলাদেশকে যে অবস্থানে দেখতে চান বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা টুর্নামেন্ট শুরুর আগেই দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন আছে।

তবে এশিয়া কাপে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। চ্যাম্পিয়ন হওয়ার কথা অবশ্য তিনি বলেননি, তবে বলেছেন এই দলের অনেক দূর যাওয়ার সম্ভাবনা।

এশিয়া কাপে দলের সম্ভাবনা তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি তো অবশ্যই প্রত্যাশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা। তবে টুর্নামেন্টের চলমান ফরম্যাটে সেটা খুবই অনিশ্চিত, ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে আমাদের দলটা নিয়ে আমি ভীষণ আত্মবিশ্বাসী।’

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। সুপার ফোরে যাওয়ার আশা জিইয়ে রাখতে হংকংকে তো হারাতে হবেই, বাকি দুই দলের একটিকেও হারাতে হবে। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজের সুবাদে আফগানিস্তানের ‘হোম ভেন্যু; আরব আমিরাত সম্পর্কেও ভালো জানেন আমিনুল ইসলাম বুলবুল।

বললেন, ‘আফগানিস্তানের ভেন্যু হচ্ছে ইউএই। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। এক্ষেত্রে তারা ঘরের মাঠের সুবিধা পাবে। তারপরও নিজেদের দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করতে পারি, ভালো করব ইনশাল্লাহ।’

শুধু ব্যাটিং-বোলিং নয়, ছোট ছোট অন্যান্য বিষয়ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন বুলবুল, ‘ম্যাচের ভাগ্য গড়ে দিবে একটা রানিং বিটু ইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকম ব্যাটিং একই রকম বোলিং সবাই করে। রানিং বিটু ইন দ্য উইকেটে যদি অতিরিক্ত ১৫টা রান করতে পারি। ফিল্ডিংয়ে যদি আমরা আরও ১০টা রান সেভ করতে পারি। এই ২৫টা রানই ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচে।’

জে.এস/

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250