রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

বিবিসির দুই কর্মকর্তার পদত্যাগকে স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির ‘খুব অসৎ’ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বিবিসির মহাপরিচালক টিম ডেভির পদত্যাগকে স্বাগত জানান। পাঁচ বছর দায়িত্ব পালনের পর গতকাল রোববার (৯ই নভেম্বর) টিম ডেভি পদত্যাগ করেন। তথ্যসূত্র:দ্য ইন্ডিপেন্ডেন্ট। 

টিম ডেভির পদত্যাগের কারণ হচ্ছে বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করা। এটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে দর্শক বিভ্রান্ত হতে পারেন বলে অভিযোগ উঠেছে। তথ্যচিত্র দেখে মনে হয়েছিল, ট্রাম্প ২০২১ সালের ৬ই জানুয়ারি বক্তৃতায় তার সমর্থকদের ক্যাপিটল ভবনে ‘তুমুল লড়াই’ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে বিতর্ক ও তাদের কেলেঙ্কারির সর্বশেষ ঘটনা ছিল। এই একই কারণে টিম ডেভির পাশাপাশি নিউজ বিভাগের সিইও ডেবোরা টারনেসও পদত্যাগ করেছেন।

গতকাল রোববার  সন্ধ্যায় ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বিবিসির শীর্ষস্থানীয় ব্যক্তিরা, বস টিম ডেভিসহ সবাই পদত্যাগ করছেন বা বরখাস্ত হচ্ছেন। কারণ, তারা ৬ই জানুয়ারির আমার খুব ভালো বক্তৃতাটিকে “বিকৃত” করতে গিয়ে ধরা পড়েছেন।’

ট্রাম্প আরও যোগ করেন, এই দুর্নীতিগ্রস্ত ‘সাংবাদিকদের’ মুখোশ খুলে দেওয়ার জন্য দ্য টেলিগ্রাফ সংবাদমাধ্যমকে ধন্যবাদ। এরা খুব অসৎ লোক, যারা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।

পদত্যাগের পরে এক বিবৃতিতে টিম ডেভি বলেন, ‘কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে আমাকেই চূড়ান্ত দায়িত্ব নিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘এই পদত্যাগ সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250