রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

আল্লাহ দয়া করুন, আকুতি ক্যানসারে আক্রান্ত হিনার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী হিনা খান। অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন এতদিন। অভিনেত্রীর সাজ পোশাক নিয়েও অনুরাগীদের আগ্রহ কম ছিল না। কিন্তু হঠাৎ বদলে গেছে তার জীবন। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে চিকিৎসা চলছে তার।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে প্রথম কেমো নেওয়া হয়েছে। কেমো থেরাপির ক্ষতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। এবার প্রকাশ করলেন যন্ত্রণার কথা। যন্ত্রণা দূর করতে স্মরণ করলেন স্রষ্টাকে। হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আল্লাহ ছাড়া এই প্রবল যন্ত্রণা আর কেউ দূর করতে পারবেন না। আল্লাহ, দয়া করুন আমাকে।”

আরও পড়ুন: আম্বানিপুত্রের বিয়েতে তারকাদের মেলা, কত খরচ হলো?

এদিকে ক্যানসার আক্রান্তের খবর প্রকাশের পর থেকেই অনুসারীদের সঙ্গে হিনা ভাগ করে নিচ্ছেন সবকিছু। কেমো থেরাপির মুহূর্ত চুল কাটার পরের চেহারা দেখিয়েছেন নেটিজেনদের। কেমো নেওয়ায় শরীরে ক্ষত হয়েছে তার। সে ছবিও মেলে ধরেছিলেন। 

বলেছিলেন, “আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দু’চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।”

আরও লিখেছিলেন, “আমার মনের ভিতরটা কেমন আছে, তা আমার আশাবাদী চোখই বলে দিচ্ছে। এই সফরের শেষে যে আলো রয়েছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমার সুস্থতা প্রার্থনা করছি। আপনারাও সুস্থ থাকুন, এই কামনা করছি।”

এসি/কেবি

আল্লাহ হিনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250