রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে অলরেডরা। গেল ১৫ বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতলো লিভারপুল।

রিয়ালের বিপক্ষে ২০০৯ সালের পর গতকালের ম্যাচের আগ পর্যন্ত একবারও জয় পায়নি লিভারপুল। এর মধ্যে ২ বার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালেও হেরেছিল।

বুধবার (২৬শে নভেম্বর) ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকফো।

মোহাম্মদ সালাহর পেনাল্টি মিস সচরাচর দেখা যায় না। গতকাল বুধবার (২৬শে নভেম্বর) সেই বিরল দৃশ্যও দেখা গেছে। মিশরীয় তারকার পেনাল্টি মিস হলেও লিভারপুলকে জয় থেকে বিরত রাখতে পারেনি রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচে জিতলো লিভারপুল।

অ্যানফিল্ডে শুধু সালাই পেনাল্টি মিস করেছেন, ব্যাপারটা মোটেও এমন নয়। স্পট-কিকে গোল মিস করেছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপেও।

চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫ ম্যাচে পূর্ণ ১৫। সমান ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৩।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের অবস্থা শোচনীয়। ৩৬ দলের প্রতিযোগিতার এই টুর্নামেন্টে লস ব্লাঙ্কসদের অবস্থান ২৪তম। ৫ ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়নদের পয়েন্ট মাত্র ৬। জয় ২টি, হার ৩টিতে।

আরো পড়ুন : আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড জয়

হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। অচলস্থা ভাঙে ৫২ মিনিটে। গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এতে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।

৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। ডি-বক্সের ভেতর লিভারপুলের অ্যান্ডি রবার্টসন ফাউল করেন রিয়ালের লুকাস ভাসকেজকে। পেনাল্টি শ্যুটে লিভারপুলের গোলবারের অতন্দ্রপ্রহরী কাওইমহিন কেলেহারকে ফাঁকি দিয়ে জাল খুঁজে বের করতে পারেননি এমবাপে। ফলে লিভারপুল এগিয়েই থাকে।

৬৯ মিনিটে ডি-বক্সের ভেতর সালাহকে ফাউল করে হলুদকার্ড দেখেন রিয়ালের ফারল্যান্ড মেন্দি। কিন্তু স্পট-কিক গোলবারের বাইরে দিয়ে মেরে দেন সালাহ।

৭৬ মিনিটে এক হেডে রিয়ালের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন লিভারপুলের কোডি গাকফো। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে রিয়ালের জাল খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড। কিছুই করার ছিল না রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়ার। ফলে রিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়ে ১৫ বছরের আক্ষেপ মেটায় লিভারপুল।

এস/ আই.কে.জে/       

লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250