শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড্রোনে পশুরহাট নজরদারি করবে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে শুক্রবার (৭ই জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিশেষ পুলিশি টহল থাকবে।

আরো পড়ুন: আনার হত্যা: নেপাল থেকে আসামি ধরেছে কলকাতা সিআইডি

সব হাটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, সাদা পোশাকে মাঠে গোয়েন্দা সদস্যরা থাকবে। জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হবে। পাশাপাশি ড্রোন পেট্রোলিংও থাকবে। 

এবার দুই সিটি করপোরেশন মিলিয়ে ১৯টি পশুর হাট বসবে রাজধানীতে। এরইমধ্যে ইজারাদার নিয়োগসহ হাটগুলোও প্রস্তুত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সারাদেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করবে।

এইচআ/  

ডিএমপি পশুরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250