শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

গোপালভোগ আম মিলবে এ মাসেই, হিমসাগর-আম্রপালি জুনে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

নওগাঁয় আম চাষিদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আম পাড়ার সময়সূচি নির্ধারণ করেছে জেলা কৃষি অফিস। আগামী ২২শে মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। চাষিরা বলছেন, এ বছর প্রচণ্ড দাবদাহ ও খরায় আমবাগানের যত্ন ও পরিচর্যা বেশি করতে হয়েছে।

বিগত বছরের তুলনায় ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গুটি/স্থানীয় জাতের ২২শে মে, গোপালভোগ ৩০শে মে, ক্ষিরসাপাত/হিমসাগর ২রা জুন, নাক ফজলি ৫ই জুন, ল্যাংড়া/হাঁড়িভাঙ্গা ১০ই জুন, আম্রপালি ২০শে জুন, ফজলি ২৫শে জুন এবং আশ্বিনা/বারি-৪/বারি-১১/গৌড়মতী/কাটিমন আম ১০ই জুলাই পাড়ার ক্যালেন্ডর প্রকাশ করা হয়।

এ বছর চার লাখ ৩১ হাজার ৫০০ টন আম উৎপাদনের আশা নিয়ে ৩৩ হাজার ৩০০ হেক্টর জমিতে আমবাগান গড়ে উঠেছে। ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতী, বারি আমসহ দেশি-বিদেশ মিলে প্রায় ১৬ জাতের আম চাষ হয়েছে।

আরো পড়ুন : পুষ্টি ও ফলন বেশি, যশোরে বেড়েছে কালো ধানের চাষ

জাতভেদে আমবাগানের পরিমাণ নাক ফজলি ৮৯৮ হেক্টর, ল্যাংড়া এক হাজার ৬১৫ হেক্টর, ফজলি এক হাজার ৪০৮ হেক্টর, গোপালভোগ ৬১০ হেক্টর, খিরসাপাত এক হাজার ৪৭ হেক্টর, বারি-৪ আম দুই হাজার ৪০২ হেক্টর, বারি-১১ আম ৪২.৫০ হেক্টর, মল্লিকা ৩৭ হেক্টর, কাটিমন ১৫৪.৫০ হেক্টর, গৌড়মতী ১৪৩.২৫ হেক্টর, হাঁড়িভাঙ্গা ৪১.৭৫ হেক্টর, ব্যানানা ম্যাংগো ১০৭.৫০ হেক্টর, আশ্বিনা দুই হাজার ৩২২.৫০ হেক্টর, কুমড়াজ্বালি ১৩ হেক্টর, গুটি/ স্থানীয় ৬০৭ হেক্টর এবং আম্রপালি ১৮ হাজার ৪২২ হেক্টর। জেলায় যে পরিমাণ আমবাগান রয়েছে তার মধ্যে আম্রপালি ৬০.৮০ শতাংশ। বরেন্দ্র এলাকা হওয়ায় নওগাঁর আম সুস্বাদু ও সুমিষ্ট। স্বাদে অতুলনীয় হওয়ায় জেলায় ৬০ শতাংশ বাগানই আম্রপালি।

এ জেলার আম ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। দেশের গণ্ডি পেরিয়ে এ জেলার আম বিদেশেও বেশ সুনাম কুড়িয়েছে। আম চাষিরা বলছেন, এ বছর প্রচণ্ড দাবদাহ ও খরায় অনেক আমের গুটি ঝরে পড়েছে। এতে গাছে কম পরিমাণ আম রয়েছে। তবে যেটুকু আম রয়েছে আকারে বড়। প্রাকৃতিক কোনো দুর্যোগ না এলে লাভবান হতে পারবেন তারা।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, আম চাষিরা বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এবার আম উৎপাদনের পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা। স্বাদ ও দাম ভালো পাওয়ায় আম্রপালি, বারি ও ব্যানানা জাতের বাগানের পরিমাণ বাড়ছে। রপ্তানি পরিসর বাড়াতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমের ফুড প্রসেসিং প্রক্রিয়াজাত করতে কৃষি বিভাগ কাজ করছে।

এস/ আই.কে.জে/


আম চাষি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250