শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

যুদ্ধও তাদের বিচ্যুত করতে পারেনি পবিত্র কোরআন থেকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হওয়া বেশিরভাগ লোকজন আশ্রয় নিয়েছেন রাফাহ শহরে। সেখানে বর্তমানে প্রায় ১৩ লাখ মানুষ রয়েছেন। এছাড়া অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকেই।

শনিবার (৬ই এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা সেখানের সাধারণ মানুষের কয়েকটি ছবি প্রকাশ। যেগুলোতে দেখা যাচ্ছে, পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে কোরআন পড়ে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ।

আরো পড়ুন: দুবাইয়ে সোমবার ঈদের চাঁদ দেখার আহ্বান

একটি ছবিতে দেখা যায়, তাঁবুর পাশে বসে কোরআন পড়ছেন এক তরুণী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, পলিথিনের তৈরি তাঁবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছে এক কিশোরী।

উল্লেখ্য, গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। 

সূত্র: আনাদোলু  

এইচআ/ 


প্যালেস্টাইন রাফাহ আল কোরআন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250