রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

চট্টগ্রামে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছেন কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার চালক শ্রমিকরা।বুধবার (৩০শে অক্টোবর) রাতে শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন।

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভা হয়। সেখানে দাবি পূরণ সংক্রান্ত চুক্তিপত্র সই হয়।

আরও পড়ুন: বরিশালে উপমহাদেশের সবচেয়ে বৃহৎ শ্মশানে দীপাবলি উদযাপন

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। তাতে ব্যাহত হয় পণ্য আমদানি-রপ্তানি। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া, পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন।

এসি/ আই.কে.জে

শ্রমিক ধর্মঘট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250