শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে ইউরোপের দেশটি পেয়েছে ৯০ স্কোর।  

২০২৩ সালের পরিস্থিতি বিবেচনায় বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) বেলা ১২টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য উপস্থাপন করেন।

কম দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, দেশটির স্কোর ৮৭। আর ৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

এরপর চতুর্থ অবস্থানে রয়েছে নরওয়ে (স্কোর ৮৪), পঞ্চম সিঙ্গাপুর (৮৩), ষষ্ঠ সুইডেন ও সুইজারল্যান্ড (স্কোর ৮২), সপ্তম নেদারল্যান্ডস (স্কোর ৭৯) ও অষ্টম স্থানে রয়েছে জার্মানি ও লুক্সেমবার্গ (৭৮)।

আরও পড়ুন: চাকরি ছাড়াই যেভাবে পাবেন সৌদি আরবের গোল্ডেন ভিসা

৭৭ স্কোর নিয়ে নবম স্থানে আছে আয়ারল্যান্ড। যৌথভাবে ৭৬ স্কোর নিয়ে দশম স্থানে আছে কানাডা ও এস্তোনিয়া।  

তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১০ম। ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। 

১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ স্থান পায়।

এসকে/

ডেনমার্ক দুর্নীতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250