শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি

দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। আর ধনী এলাকা হচ্ছে ঢাকার পল্টন। অন্যদিকে দরিদ্র জেলা মাদারীপুর আর উপজেলা হচ্ছে ডাসার।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’-এ তথ্য উঠে এসেছে।

এ মানচিত্রে বলা হচ্ছে, দেশের গ্রাম এলাকায় দরিদ্রতা কমে শহর এলাকায় বেড়েছে। গ্রাম এলাকায় দরিদ্রতা ছিল ২০ দশমিক ৫, দারিদ্র্য মানচিত্রে তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। শহর এলাকায় দরিদ্রতা ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, আর দারিদ্র্য মানচিত্রে তা এসেছে ১৬ দশমিক ৫ শতাংশ। 

মানচিত্রের তথ্য অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস এখন বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্যের হার, ১৫ দশমিক ২ শতাংশ।

বিবিএসের দারিদ্র্য মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র্য হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দরিদ্রতার হার, ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দরিদ্রতার হার ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দরিদ্রতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দরিদ্র ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

ওআ/কেবি/ আই.কে.জে/


ধনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250