রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদক্ষেপকে ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গতকাল বুধবার (৭ই জানুয়ারি) এক নির্বাহী আদেশে আইএসএ ও জাতিসংঘের ৩১টি সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করায় এসব সংস্থা থেকে তার দেশ বের হয়ে গেছে।

ভারতের হরিয়ানার গুরুগ্রামে আইএসএর সদর দপ্তর অবস্থিত। ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনের (কপ২১) সময় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এই জোট গঠিত হয়। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী ১২০টির বেশি দেশে সৌরশক্তির বিস্তার ঘটানোই ছিল এর মূল লক্ষ্য। জোটের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ১ হাজার গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা।

বর্তমানে ১০০টির বেশি দেশ এই জোটের সদস্য। তবে কয়েক বছর ধরে এর কাজের গতি নিয়ে সমালোচনা ছিল। বিশেষ করে আফ্রিকা ও লাতিন আমেরিকায় অনেক প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন হলেও তা এখনো চালু করা সম্ভব হয়নি।

জলবায়ু পরিবর্তনকে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ‘ধোঁকাবাজি’ বলে অভিহিত করে আসছেন। তিনি মনে করেন, নবায়নযোগ্য জ্বালানির চেয়ে কয়লা বা জীবাশ্ম জ্বালানি মার্কিন অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বেশি কার্যকর।

২০২৫ সালে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্প পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পগুলোর রাশ টেনে ধরেন। আর ঠিক এ কারণেই তিনি আইএসএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন।

ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র একটি সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদিত হয়েছে। গত বছরের জুলাই থেকে নতুন কোনো নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমতি দেওয়া হয়নি।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250