বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

কোটি টাকার মাদকসহ ব্যান্ড শিল্পী গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটি টাকার মাদকসহ ব্যান্ড শিল্পী এনামুল কবির গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করা হয় তাকে। এসময় এনামুলের এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।

আরো পড়ুন: থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জানান, শুক্রবার (২৬শে এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।  

এদিকে পুলিশ জানিয়েছে পপগুরু আজম খানের ব্যান্ডের সদস্য ছিলেন এই এনামুল কবির রেবেল।

এসি/


কোটি টাকার মাদক ব্যান্ড শিল্পী গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250