সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় সূচি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজান মাস উপলক্ষ্যে ১২ই মার্চ থেকে ৬ই এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ই মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন সার্বক্ষণিক সময়ের জন্য খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১২ই মার্চ থেকে ৬ই এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে।

আরো পড়ুনইফতার ঘিরে উৎসবের আমেজ

এছাড়া আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ই এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। ১৯শে এপ্রিল থেকে পূর্বের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

এসি/

সিএনজি স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250