শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

প্রিন্স মাহমুদ তো আমাদের লেভেলের কেউ না : শুভ্র দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিনোদন অঙ্গন থেকে ১০ জন পাচ্ছেন একুশে পদক। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদান করা হচ্ছে। 

সেই তালিকায় রয়েছে সংগীত তারকা শুভ্র দেবের নাম। যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুকে এক পোস্টে এই শিল্পী লিখেছেন, ‘আলাউদ্দিন আলী এবারও একুশে পদক পেলেন না। এন্ড্রু কিশোর বেঁচে থাকলে আলাউদ্দিন আলীকে পদক না দিয়ে তাকে দেওয়া হচ্ছে জানতে পারলে লজ্জা পেতেন...’

শুধু তাই নয়, শুভ্র দেবের আগে আরও অনেকের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্য জানিয়ে তিনি বলেন, ‘দেশের সংগীতে শুভ্র দেবের অবদান আছে কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখন্দ, নকিব খান, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদ, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গির। প্রিয় শুভ্র দেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যিকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক...’

শুভ্র দেব একটি উদাহরণ মাত্র। এমনটাই জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘শুভ্র দা আমার কাছের মানুষ আমার ওপর রাগ করবেন কিন্তু সত্য বলছি এই সত্য যদি স্বীকার করেন তাহলে শিল্পী হিসেবে তার জায়গা অনেক ওপরে থাকবে। এখানে শুভ্র দেব নামটি উপলক্ষ মাত্র। যিনি পদক পাচ্ছেন তিনি যদি উপলব্ধি করেন তার চেয়ে যোগ্যতর মানুষটি পদকের ক্ষেত্রে বঞ্চিত তিনি তার কথা বলে যাবেন। সব ক্ষেত্রেই তা হওয়া উচিত।’ 

এদিকে প্রিন্স মাহমুদের এমন বক্তব্যের পর সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভ্র দেব। তিনি বলেছেন, এই পুরস্কার তার অনেক আগেই পাওয়া উচিত ছিল। এমনকি প্রিন্স মাহমুদ তাদের লেভেলের নয় বলেও মন্তব্য করেছেন এই গায়ক।

আরো পড়ুন: কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে প্রথমবার মঞ্চে গুরু-ভক্ত!

শুভ্র দেব বলেন, আমার ক্যারিয়ার ৩৯ বছরের। ২৫ বছর ধরে বাংলা গান বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য আমার যে চেষ্টা সেটা আমি পুরস্কারের জন্য করিনি। আমার প্রয়াস ছিল বাংলা গান যেন বিশ্বের দরবারে পৌঁছায়। কতটা পেরেছি সেটা বলতে পারছি না।

এসময় প্রিন্স মাহমুদের বক্তব্যের জবাবে শুভ্র দেব বলেন, ‘প্রিন্স মাহমুদ কাজের ক্ষেত্রে আমার অনেক ছোট। একটা সময় গান নেওয়ার জন্য সে আমার পল্লবীর বাসায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। সেগুলো বলতে চাই না। সে তো আমাদের লেভেলের কেউ না। আমি তাদেরই গণ্য করবো যাদের বিশ্বসংগীতে অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। যারা সমালোচনা করছে তারা জেলাসের জায়গা থেকে সমালোচনা করছে। এগুলো বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না।’

এসি/ আই.কে.জে


প্রিন্স মাহমুদ শুভ্র দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250