সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

এবার গায়ক উদিতের কাছে চুমুর আবদার!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমু-কাণ্ডে কদিন আগে সরগরম হয় সামাজিক মাধ্যম। এবার গায়ক নিজেই চুমুর আবদারের সম্মুখীন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন উদিত। সেখানে তাকে দেখেই রসিকতা শুরু করেন আলোকচিত্রীরা। তারা গায়কের উদ্দেশে বলে বসেন, ‘‘স্যার, এক কিস হো যায়ে (উদিতজি একটা চুমু হয়ে যাক)।’’ প্রত্যুত্তরে গায়ক কেবল হেসে চলে যান। ভিডিওটি ছ়ড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুন: সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন? প্রশ্ন অভিজিতের

কিছুদিন আগে উদিতের চুমু-কাণ্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এক ভিডিওতে দেখা গেছে, মঞ্চে গাইছেন উদিত। নিচে এক ভক্ত সেলফির আবদার করতেই হাঁটু মুড়ে বসেন গায়ক। সেলফিবন্দির পাশাপাশি ওই নারীর গালে চুমু দেন। এভাবে তিন নারীর সঙ্গে একই আচরণ করেন গায়ক। 

এরপর নিরাপত্তারক্ষীকে ইশারায় বলেন অন্য এক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চে মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তার ঘাড় জড়িয়ে ধরে ছবি তুললেন। তারপর ওই তরুণীই চুম্বন করেন উদিতের গালে। উত্তরে উদিত গুঁজে দেন তার ঠোঁট তরুণীর ঠোঁটে। তরুণী অবাক হয়ে চিৎকার করে ওঠেন।

এসি/কেবি

চুমু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250