বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’ নামের এই উৎসব চলবে ৮ই আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শন হবে বিভিন্ন নাট্যদলের নাটক।

আজ বৃহস্পতিবার (৩১শে জুলাই) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। প্রথম দিনের নাটক ‘রি-রিভোল্ট’ মঞ্চস্থ করবে টিম কালারস; রচনা ও নির্দেশনায় নায়লা আজাদ।

উৎসবের দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে তীরন্দাজ রেপার্টরির ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। রচনা ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। একই দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শন হবে স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শাকিল আহমেদ সনেট।

বাকি দিনগুলোয় একে একে মঞ্চায়ন হবে ইরা আহমেদের নির্দেশনায় এথেরার ‘দ্রোহের রক্ত কদম’, লাহুল মিয়ার নির্দেশনায় ফোর্থ ওয়াল থিয়েটারের ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ফার্ম’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার ‘আর কত দিন’, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর ‘অগ্নি শ্রাবণ’, ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় থিয়েটার ওয়েভের ‘মুখোমুখি’ ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250