রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি

আজ থেকে দীপ্ত প্লেতে শাকিবের ‘তাণ্ডব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত

গত ৭ই আগস্ট হইচই ও চরকিতে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’। এবার আরও এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল সিনেমাটি। আজ বৃহস্পতিবার (১৪ই আগস্ট) থেকে দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে তাণ্ডব। দীপ্ত প্লের যেকোনো প্যাকেজ সাবস্ক্রিপশন করে উপভোগ করা যাবে সিনেমাটি।

দীপ্ত প্লেতে তাণ্ডব মুক্তির খবর জানিয়ে ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে, একসঙ্গে তিনটি ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।’

একটি টেলিভিশন চ্যানেলে সংঘটিত হামলার ঘটনাকে কেন্দ্র করে তাণ্ডব সিনেমার গল্প। যার নেতৃত্বে রয়েছে স্বাধীন নামের এক যুবক। এ সিনেমার মধ্য দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া, গুম, আয়নাঘর, চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য ও দুর্নীতি নিয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতা। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

তাণ্ডবে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রাকিব হোসেন ইভন প্রমুখ। দুটি বিশেষ চরিত্র দেখা যাবে আফরান নিশো ও সিয়ামকে।

জে.এস/

শাকিব খান সাবিলা নূর বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250