রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৩ জনের স্বজনদের পাঁচ লাখ ও আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক। মঙ্গলবার (১৬ই এপ্রিল) সকাল ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় নিহতদের স্বজনদের ৫ লাখ, আহতদের ৩ লাখ টাকা দেয়া হবে। মরদেহ দাফনের জন্য ২০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

আরো পড়ুন: সাংবাদিককে কারাদণ্ড দেওয়া এসিল্যান্ডকে বদলি

মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুরের দিপনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি।

এইচআ/ আই.কে.জে/ 

ক্ষতিপূরণ সড়ক দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250