বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

ডায়াবেটিস হলে কি ডাবের পানি খেতে পারবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারা বিশ্বে সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যার মধ্যে একটি ডায়াবেটিস। বিশ্ব জুড়ে বিশেষজ্ঞরা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাস বজায় রাখার পরামর্শ দেন। অনেক সময় আমরা না বুঝেই উপকারী খাবার বাদ দিয়ে দিই আবার ক্ষতিকর খাবার বেছে নিই। এমন অনেক খাবার আছে যা ক্ষতিকর মনে করে বাদ দেওয়া হলেও তা ডায়াবেটিসের ক্ষেত্রে ক্ষতিকর নাও হতে পারে। যেমন, ডাবের পানি। প্রাকৃতিক এই পানীয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে ডায়াবেটিসে আক্রান্ত হলে এই পানীয় থেকে দূরে থাকেন অনেকেই। আসলেই কি এটি ডায়াবেটিসের জন্য ক্ষতিকর?

পুষ্টিবিদদের মতে, ডায়াবেটিস রোগীরা ডাবের পানি খেতে পারেবেন, তবে শুধুমাত্র সঠিক খাদ্যতালিকা বেছে নিয়ে। ২০০ মিলি ডাবের পানিতে ৪০-৫০ ক্যালোরি এবং ১০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। 

আরো পড়ুন : একটানা অফিসের কাজ করে পিঠে, কোমরে ব্যথা? রেহাই পাবেন যেভাবে

দুধ দেওয়া এক কাপ চা/কফিতে ৪০-৬০ ক্যালোরি থাকে। একই পরিমাণ কার্বোহাইড্রেট ডাবের পানিতে থাকে। ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের সংখ্যা নির্ভর করে আপনি কেমন খাবার খাচ্ছেন তার ওপর। তাইতো ডায়াবেটিসে আক্রান্ত হলে সবার আগে রোগীর খাবারের তালিকার দিকে খেয়াল রাখা জরুরি। খাবারে ভারসাম্য না থাকলে তখন এই রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

ডায়াবেটিস রোগীরা ডাবের পানি খেতে পারবেন। যেহেতু এটি শুধুমাত্র কার্বোহাইড্রেট দিয়ে পরিপূর্ণ, তাই প্রোটিন বা চর্বি-সমৃদ্ধ কোনো ভালো খাবারের সঙ্গে খেতে হবে। এক্ষেত্রে সহজ হতে পারে চিনাবাদাম, কাঠবাদাম বা ভাজা ছোলা। এ ধরনের খাবারের সঙ্গে পরিমিত ডাবের পানি পান করলে আপনাকে সুগারের মাত্রা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

সুতরাং, যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে ডাবের পানি পান করা বাদ দেওয়া উচিত নয়। তবে আপনার রক্তে শর্করার আকস্মিক স্পাইক রোধ করতে চিনাবাদাম, কাঠবাদাম বা ভাজা ছোলা এই খাবারগুলোর সঙ্গে ডাবের পানি পান করুন।

এস/কেবি

ডায়াবেটিস ডাবের পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250