শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

দ্বিতীয় ধাপের

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ২০ ফেব্রুয়ারির মধ্যেই

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। আগামী ২০শে ফেব্রুয়ারির মধ্যে এ ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিন বলেন, ১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর আগেই এ সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, এ সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করতে পারবো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা এরই মধ্যে স্ক্রিনিং শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সভা করবে বুয়েট। এরপর ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এনআরবি ব্যাংকে চাকরি, ৪৫ বছরেও আবেদনের সুযোগ

গত ২রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ধাপে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসকে/ 

ফল প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250