শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ *** স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক *** বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত *** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিরোধীদলের নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।’ তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। 

আজ বৃহস্পতিবার (১২ই মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতীর পর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সবার। আপনার কাছে সরকারি দল, বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব। জাতির কল্যাণের যে কথা বলতে চাইব, সেগুলো বলার সুযোগ পাব।'

এবারের সংসদে অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা। বলেন, ‘অনেক তরুণ সদস্য এখানে এসেছে। বয়স একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথম সংসদ।’

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।’ স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলে জানান শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

জে.এস/

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250