মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

‘তুফান’ সিনেমার সাফল্য কামনায় পূজা দিলেন মিমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশে ঝড় তোলার পরে ভারতেও মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমা। গত ৫ই জুলাই দেশটির বিভিন্ন রাজ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। 

সিনেমা মুক্তি উপলক্ষ্যে আগেই ভারতে উড়াল দিয়েছিলেন শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। সেখানে তাদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে কথা বলে ‘তুফান’ টিম। এরপর একসঙ্গে প্রিমিয়ার শো’তেও অংশ নেন তারকারা। 

এবার নিজ দেশে সিনেমার সাফল্য কামনায় কালীঘাটে পূজা দিয়েছেন অভিনেত্রী মিমি। শনিবার (৬ই জুলাই) সকালে কালীঘাটে পৌঁছে যান অভিনেত্রী। এদিন তার পরনে ছিল গোলাপি রঙের চুড়িদার। সঙ্গে ম্যাচিং কানের দুল। 

প্রথমে কালী মন্দিরে গিয়ে পূজা দেন মিমি। এরপর নিজ হাতে আরতি করেন। সেখান থেকে বের হয়ে কালীঘাটে আশেপাশের অন্যান্য মন্দিরেও পুজা দেন অভিনেত্রী। মিমি চক্রবর্তী বরাবরই ঈশ্বর ভক্ত। নিজ বাড়িতেই লক্ষ্মী, সরস্বতী পুজার আয়োজন করে থাকেন।

বাংলাদেশ ভারত ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, বাহারাইন, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তুফান। ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই ছবি। সেই ধারাবাহিকতায় এবার ভারতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।  

তুফান সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী বাদেও আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুল রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

ওআ/

মিমি চক্রবর্তী তুফান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250