মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

গত বছরের ১৮ই ডিসেম্বর রাতে ঢাকার কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার অভিযোগ ওঠে। যথাসময়ে জানানোর পরও আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করা হয়।

তবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দাবি করেছেন, গভীর রাতে ট্রাফিক জ্যাম থাকার কারণে তিনি সময়মতো তার অফিসারদের পাঠাতে পারেননি।

আজ ‎সোমবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় ডিএমপি কমিশনারকে টি-শার্ট গায়ে লাঠি হাতে তেড়ে যেতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে সরকারপ্রধানের বাসার সামনে আন্দোলনকারীরা এসে যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে ডিএমপি কমিশনার হিসেবে কি বসে থাকার সুযোগ আছে? ডেইলি স্টার-প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাতে, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের আমি সময়মতো সেখানে পাঠাতে পারিনি। এই ধরনের ঘটনা ঘটল। তখন সব দায় পুলিশর ওপর এল। সরকারপ্রধানের বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার বসে থাকার সুযোগ আছে কি না?’

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি জানিয়েছে।

ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250