সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

শিক্ষকদের টানা ১০ দিন আন্দোলনের মুখে দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদরাসা জাতীয়করণ করা হবে।

মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে এ কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।

এর আগে দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এস এম মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। রাতেও রাস্তায় অবস্থান নেন তারা। মঙ্গলবার সকাল থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

ওআ/কেবি

মাদরাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250