বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

বুলবুলই ফের বিসিবির সভাপতি, সহসভাপতি পদে চমক

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

বিসিবির সভাপতি হওয়ার দৌঁড়ে ছিলেন বুলবুল ও তামিম ইকবাল। কিন্তু অনিয়মের অভিযোগ এনে গত ১লা অক্টোবর নিজের প্রার্থীতা বাতিল করেন তামিম। তাই বুলবুলের জন্য সভাপতি হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে ফের বিসিবির শীর্ষ চেয়ারটিতে বসলেন তিনি।

সভাপতি হিসেবে বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও চমক ছিল সহ–সভাপতির পদ নিয়ে। আগের দিন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ফারুক আহমেদ।

সাবেক ক্রিকেটারের সঙ্গী হওয়ার কথা ছিল নাজমুল আবেদীন ফাহিমের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সহ–সভাপতির বাকি পদটিতে বসেছেন শাখাওয়াত হোসেন।

দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে।

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250