বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

সামনে পেলে কাকে থাপড়াবেন পরীমণি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বুবলীকে সামনে পেলে থাপড়াবেন বলে কড়া হুশিয়ারি দিলেন পরীমণি। পরীমণি ও শবনম বুবলীর মধ্যাকার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে কয়েক দিন হলো। 

বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনকে ঘিরে শুরু হয়েছিল এই দ্বন্দ্ব। সেসময় একে অন্যেকে তারা নেট দুনিয়ায় কটাক্ষ করেছেন। নাম প্রকাশ না করলেও নেটাগরিকরা বুঝে গেছেন পরী-বুবলী একে অপরের উদ্দেশে পোস্ট দিচ্ছেন।

তবে শুক্রবার (৫ এপ্রিল) ফের সোশ্যাল হ্যান্ডেলে গর্জে উঠলেন পরীমণি। এ নায়িকা নিজের ফেসবুকে লেখেন, আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালি গালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশ বসে। সামনে আসতে বলেন । আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন । দল পাকায়েন না এত। 

আরো পড়ুন: একুশে টেলিভিশনে আজ আরিফ-প্রিয়াংকার ‘ভেল্কিবাজী’

এরপর লেখেন, আমি তা-ও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য তাই। আপনার বোন আর আপনার মতো তুই তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পরলে এবার থাপড়িয়ে দেবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে। এবার এটা করলে কি যায় আসে আর।

এদিকে পরীমণি কারও নাম উল্লেখ না করলেও দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। নায়িকা বুবলীর বোন কণ্ঠশিল্পী মিমিকে নিয়ে নিয়ে পোস্ট দিয়েছেন বলে ধারণা তাদের। কেননা এর আগে ফেসবুকে দেওয়া এক ভিডিওতে গালাগাল করেছিলেন মিমি। 

ধারণা করা হচ্ছে এই অভ্যাসের কারণে বুবলীর বোনের ওপর চটেছেন পরীমণি। তাই বুবলীর উদ্দেশে জানালেন তার বড় বোনকে সামনে পেলে থাপড়াবেন তিনি। 

এসি/


পরীমণি থাপড়াবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250