শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

‘সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিলো কিনা সন্দেহ আছে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

মৃত্যুর ২৯ বছর পরও ঢালিউডে যাকে নিয়ে আলোচনার অন্ত নেই, তিনি সালমান শাহ। তার অকাল মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। প্রায় তিন দশক পর তার অপমৃত্যুর মামলা রূপান্তরিত হয়েছে হত্যা মামলায়। এরপর থেকেই সরগরম নেট দুনিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ করছেন অভিনেতার ভক্ত ও শোবিজ তারকারা। এদিকে শুক্রবার (৩১শে অক্টোবর) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী প্রসূন আজাদ মন্তব্য করেছেন, সত‍্যিকার অর্থে সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিলো কিনা তার সন্দেহ আছে। 

অভিনেত্রীর কথায়, ‘আমার ধারণা সালমান প্রচণ্ড ডিপ্রেশনে (মানসিক অসুস্থতা) ভুগছিলেন। সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব ছিল। কিন্তু সত‍্যিকার অর্থে তাকে কেউ কখনো ভালোবেসেছিলো কিনা আমার সন্দেহ আছে। কারণ, স্টারদের স্টারডম সবাই ভালোবাসে। তার একাকিত্ব তাতে কমে না।’ 

সেই পোস্টে সালমানের মা ও স্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় তুলেছেন প্রসূন। অভিনেতাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেননি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তার (সালমান শাহ) মা (নীলা চৌধুরী) কিংবা বউ (সামিরা হক) কেউ আদৌ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়াতে চেয়েছিল কিনা সন্দেহ। সফলতার চরমতম স্বাদ পাওয়ার পর তারা সব ছেড়ে চলে যায়। যারা অভিমানী।’

জে.এস/

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250