রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ত্বকের ক্লান্তি দূর হবে ৫ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

অফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি, দাওয়াতে যেতেই হবে। ওদিকে সারাদিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে। তথ্যসূত্র ফেমিনার।

গোলাপজল বুলিয়ে নিন

গোলাপজল ত্বককে হাইড্রেটেড রাখে ও ত্বক উজ্জ্বল করে। মুখ ফেসওয়াশ দিয়ে ধোয়ার পর গোলাপজলে তুলার বল ভিজিয়ে ত্বকে বুলিয়ে নিন। তাৎক্ষণিকভাবেই অনেকটা ফ্রেশ দেখাবে। এছাড়াও গোলাপজলের ঘ্রাণ মেজাজ ভালো করে। ফলে ক্লান্তি কাটাতেও সহায়ক।

লেবুর নির্যাসযুক্ত ফেসওয়াশ ব্যবহার

লেবুর নির্যাসযুক্ত ফেসওয়ার ত্বক খুব ভালোভঅবে পরিষ্কার করে। তাছাড়া সাইট্রাস এ ফলের সুগন্ধ তরতাজা অনুভূতি আনে।

কফি স্ক্র‍্যাবের চমক

কফি স্ক্র‍্যাব খুব জলদিই ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। কফির মধ্যকার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তসঞ্চালন বাড়ায়। ফলে ত্বক প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও কফি স্ক্র‍্যাব ত্বকের উপরিভাগের মরাকোষ ঝরায় ও ত্বকের দাগ হালকা করে।

মুখে বরফপানির ঝাপটা দিন

ত্বকের ক্লান্তি দূর করতে সবচেয়ে সহজ সমাধান বরফ। একটি বাটিতে বেশকিছু বরফ রেখে তাতে পানি দিন। কিছুক্ষণ পর পানি যখন একেবারে ঠাণ্ডা হয়ে যাবে, তখন সেই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের ক্লান্তি দূর হবে।

অলিভ অয়েল ম্যাসাজ করুন

অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি তেল। মুখের ত্বকে খুব অল্প পরিমাণে অলিভ অয়েল আলতো করে ম্যাসাজ করুন। এতে করে ত্বকের রক্তসঞ্চালন বাড়বে ও ক্লান্তিভাব কাটবে।

জে.এস/

ত্বকের ক্লান্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250