শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

‘রাজকুমার ’ ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ শিরোনামের সিনেমা আসছে ঈদে মুক্তি পাচ্ছে । বড় বাজেটের এই সিনেমাটি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।  

শনিবার (২৩শে মার্চ) প্রকাশ করা হলো সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। তবে সিনেমাটি নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার রেকর্ড এমন কথা জানালেন পরিচালক নিজেই।

পোস্টারে দেখা যাচ্ছে লম্বা চুলের এক অন্য রকম শাকিব খান আনমনে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।

সিনেমাটির প্রযোজক ঘোষণা দিয়েছেন- শাকিবের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমাটির ট্রেইলার দেখানো হবে। এই ঘোষণার পরপরই এবার প্রকাশ্যে এলো সিনেমার প্রথম পোস্টার।

আরো  পড়ুন: বিয়ের ছবি ভাইরাল, যা বললেন অভিনেতা শরিফুল

জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সে গল্পই যেন উঠে এলো প্রথম পোস্টারে।

সিনেমার বিষয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড।

এসি/


প্রিয়তমা রাজকুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250