রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে। তথ্যসূত্র: আনাদোলু। 

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১০ই অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও ৫০০ বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এর ফলে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন প্রায় ৪০০ ফিলিস্তিনি। 

এর আগে গত বুধবার (৩রা ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা।

এর আগে ইসরাইল দাবি করে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরাইলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে। কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে। এটি শিগগিরই কার্যকর হবে।’

আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি। তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্যাট সরকার। এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250