রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’

বাক্সবন্দি শীতের কাপড় ব্যবহারের আগে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাদিনের আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা নামতেই ঠান্ডা পড়ছে। এখনই সময় আলমারি থেকে গরম কাপড় বের করার। তবে দীর্ঘদিন বাক্স বা আলমারিবন্দী গরম জামাকাপড় বের করেই তো আর পরতে পারবেন না। দীর্ঘদিন আলমারিতে তুলে রাখলে কাপড়ে ভ্যাপসা গন্ধ ও ধুলার আস্তরণ জমে যায়। তাই বাক্সবন্দি শীতের কাপড় ব্যবহারের আগে যা করণীয় জেনে নিন-

ব্যবহারের আগে উলের তৈরি জামাকাপড় একবার ধুয়ে নিন। সোয়েটার, মাফলারের মতো উলের জামাকাপড়ের সঙ্গে অন্য জামাকাপড় না ধোয়াই ভালো। তবে চড়া রোদে এ ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না। তাহলে রং জ্বলে যেতে পারে।


দীর্ঘদিন বাক্সবন্দি রাখা কাঁথা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। কাঁথা কাচার আগে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তারপর কেচে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন।

লেপ-কম্বল ভালো রাখতে এগুলো কড়া রোদে দিন। তবে সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের কভার বদলে নিন। কম্বল যদি তুলোর না হয়, সেক্ষেত্রে পানিতে শ্যাম্পু মিশিয়ে ধুয়ে নিন।

এস/ আই.কে.জে/

শীতের কাপড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250