সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

আল-আমিনের মতো ভিডিও বানাতে গিয়ে প্রাণে বাঁচলেন এক কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০)। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আল-আমিনের মতো আরো বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এবার জামালপুরের এক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের মতোই গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন।

দেখা গেছে, গ্রামের একটি পুকুরে মাচা স্থাপন করেছেন শরীফ সরকার। এরপর লুঙ্গি পরে তাতে উঠে পড়েন। তার নিচে পানি। সেই পানিতে তার সহযোগীরা পেট্রল ঢেলে দেয়, এরপর আগুন জ্বালিয়ে দিলে, সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।

আগুনের শিখা ওপরে উঠে গেলে শরীফ দূরের পানিতে ঝাঁপ দেন।

এই ঘটনায় সেই কনটেন্ট ক্রিয়েটর উলটো বলছেন—তার মতো করে লাফ দিলে আল-আমিন বেঁচে যেতেন।

একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর। এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ মোটরসাইকেলের সামনে পড়ে।

মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়। তবে এখলাস একটুর জন্য বেঁচে গেছেন। এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও বানিয়েছেন। সেগুলোতে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।

এর আগে আল-আমিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর পেট্রলের আগুনে দগ্ধ হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরের অনেকাংশ পুড়ে গেছে।

কনটেন্ট ক্রিয়েটর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250