রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যৌন হেনস্তার দায়ে টলিউড পরিচালক অরিন্দম শিলকে বরখাস্ত করার পরই সরব হয়েছেন সেখানকার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। মেকআপ আর্টিস্টসহ অনেকের কাছে হেনস্তার শিকার হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

সুদীপ্তা বলেন, ‘‘একজন মেকআপ আর্টিস্ট আমার চোখ আঁকছেন। এদিকে শরীরের ওপর চাপ দিয়ে চোখ আঁকছেন। সাউন্ড রেকর্ডিস্ট ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন। কিন্তু এতো ছোট ছিলাম, ভয়ে বলতে পারিনি। যদি বকে দেয়।’’

আরও পড়ুন: যে কারণে সন্তান নিতে ভয় পান তামান্না

তিনি আরও বলেন, ‘‘ব্যাপারটা শুধুমাত্র একজন মেয়েকে অশালীনভাবে ছোঁয়ার বিষয় নয়। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। নারীদের হেয় করা হয়। নোংরা গালাগালি দেওয়া হয়। শুনি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালিগালাজ করাটাই প্রথা। কত ছোট ছোট মেয়েরা কাজ করে, তাদের অভিভাবকরা এসব দেখে ভয় পেয়ে যান! এবার এই কালচারটা বন্ধ হওয়ার সময় এসেছে।’’

অরিন্দমকে নিয়েও কথা বলেছেন সুদীপ্তা। তার সঙ্গে একাধিক কাজ করলেও কখনও নিগ্রহের অভিজ্ঞতা ঘটেনি বলে জানান। তবে বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা কানে আসছিল বলে জানান অভিনেত্রী। 

এসি/কেবি


অভিনেত্রী যৌন হেনস্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250