সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানা, দেড় কোটি নোট উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখান থেকে দেড় কোটি জাল নোট উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে জাকির নামে একজনকে আটক করা হয়। ওই ব্যক্তি জাল নোট তৈরি চক্রের হোতা বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ বলছে, জাকির এর আগেও দু’বার গ্রেপ্তার হয়েছিল। এসব জাল নোট ঈদের বাজারে ছাড়িয়ে দিতে চেয়েছিল জাকির।  

এর আগে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে জাল নোট প্রস্তুতকারী একটি চক্রের হোতা হৃদয় মাতবরকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল জাল নোট জব্দ করা হয়। র‌্যাব জানায়, হৃদয় ইউটিউব দেখে জাল নোট বানানোর প্রক্রিয়া রপ্ত করে। এরপর নিজের কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে শুরু করে জাল টাকা তৈরি। ঈদ টার্গেট করে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছিল হৃদয়।

আরো পড়ুন: মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাত দিয়ে র‌্যাব জানায়, হৃদয় আগে থেকেই কম্পিউটার বিষয়ে পারদর্শী ছিল। দোলাইরপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করত। পরে জাল নোট তৈরি শুরু করে। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলে। অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা তার কাছ থেকে জাল টাকা কিনে নিত। প্রতি ১ লাখ টাকার জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করে আসছিল। তবে ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় সর্বশেষ ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছিল। 

এসি/ আই.কে.জে/

কারখানা জাল টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250