মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

‘এয়ার শো’ দেখতে পুরাতন বিমানবন্দরে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে মানুষের ঢল নেমেছে। আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, আগারগাঁওসংলগ্ন পুরাতন বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তা তল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে হাজারো মানুষ ‘এয়ার শো’ দেখতে পুরাতন বিমানবন্দরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা। কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবসের লেখা কাপড়। লাল-সবুজের পোশাক পরেও এসেছেন অনেকে।

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল ১০টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।

জে.এস/

মহান বিজয় দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250