বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইরানের আলোচনার টেবিলে ফেরা উচিত: ব্রিটেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি ‘প্রশমনের’ জন্যই আমেরিকা দেশটিতে হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। নিরাপত্তার হুমকি দূর করার জন্য আমেরিকা পদক্ষেপ নিয়েছে।’

কিয়ার স্টারমার আরও বলেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

এদিকে ইরানে হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজেকে ধন্যবাদ দিলেন বলে জানিয়েছে আল জাজিরা। ইরানের যে কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে আমেরিকা কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘আমেরিকার বিরুদ্ধে ইরানের যে কোনো প্রতিশোধমূলক কাজের ক্ষেত্রে আজ রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে।’

পোস্টের শেষে ট্রাম্প আরও লিখেন, ‘ধন্যবাদ! ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট।’

কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250