সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

অধিনায়ক লিটন দাস জয় উৎসর্গ করলেন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। ছবি: এএফপি

রাজধানীর মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটনের কাছে জয়ের অনুভূতি নিয়ে জানতে চাইলে বলেন, ‘যারা সম্প্রতি যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, এই সিরিজ জয়টা আমি তাদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।’

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ছিল সিরিজ জয়ের সুযোগ আর পাকিস্তানের সিরিজ বাঁচানোর লড়াই। ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট। স্কোরে তখন ২৯ রান। পঞ্চম উইকেটে জাকের আলী অনিক ও শেখ মেহেদী ৪৯ বলে ৫৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটিং। ৩৩ রান করেন মেহেদী ও ৫৫ রান করেন জাকের।

জাকের ও মেহেদীর কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘আমাদের দল খুব ভালো খেলেছে। পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা দরকার ছিল, কিন্তু সেটা আমরা পারিনি। মেহেদি ও জাকের আলীর ব্যাটিং দেখা ছিল দারুণ এক অভিজ্ঞতা। উইকেটটা ১৩০-১৪০ রানের মতো মনে হচ্ছিল।’

লিটনরা বুঝতে পেরেছিলেন ১৩০-১৪০ রান জয়ের জন্য যথেষ্ট। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমরা জানতাম এই স্কোরটাই আমরা ডিফেন্ড করতে পারব। প্রথম ১২-১৫ ওভার আমরা দুর্দান্ত বোলিং করেছি। নতুন বল থাকাকালীন ব্যাট করা কঠিন ছিল। মাঝের ওভারে কয়েকটা ক্যাচ ফেলেছি, যেটা আমাদের কিছু রান খরচ করিয়েছে।’ আগামী পরশু শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সফরকারীদের ধবলধোলাইয়ের সুযোগ লিটনদের সামনে।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল লিটন দাস টি-টোয়েন্টি টি-২০ সিরিজ পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250